#305F00 Ekushe Journal | ই’শা ছাত্র আন্দোলন রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল থানার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

ই’শা ছাত্র আন্দোলন রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল থানার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৭ ২০১৯, ১৯:৪১

গতকাল ১৭ জানুয়ারি-১৯, রোজ বৃহস্পতিবার
সন্ধ্যা ৬টা রামপুরাস্থ আল কারীম কমপ্লেক্সে রামপুরা থানা সাধারণ সম্পাদক কাজী রুহিনের সঞ্চালনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রামপুরা,বাড্ডা ও হাতিরঝিল থানা শাখার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আল মানসূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক
সম্পাদক আব্দুর রাজ্জাক।আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রামপুরা থানার সভাপতি মুহাম্মাদ নূরুল ইসলাম, বাড্ডা থানার সভাপতি দেলাওয়ার হুসাইন ও হাতিরঝিল থানার সভাপতি আরমান হুসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।