#305F00 Ekushe Journal | ইশা ছাত্র আন্দোলন রমনা থানার “থানা সম্মেলন ও নবীন আলেম সংবর্ধণা”১৯ অনুষ্ঠিত

ইশা ছাত্র আন্দোলন রমনা থানার “থানা সম্মেলন ও নবীন আলেম সংবর্ধণা”১৯ অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৫ ২০১৯, ০৬:৩২

”উন্নয়ন, সুশাসন, ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র সমাধান ” এই স্লোগানকে সামনে রেখে ইশা ছাত্র আন্দোলন রমনা থানা শাখার ”থানা সম্মেলন ও নবীন আলেম সংবর্ধণা ”১৯ অনুষ্ঠিত হয়েছে

২৪ মার্চ রবিবার বাদ যোহর নয়াটোলা আমবাগান মোড়ে থানা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী প্রশিক্ষণ সম্পাদক শেখ ফজলে বারী মাসউদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী আইন বিষয়ক সম্পাদক এডঃশওকত আলী হাওলাদার এবং বিশেষ বক্তা হিসেবে ছিলেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি আল আমিন সিদ্দিকী

সম্মেলনে গতবছরের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৯ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নবীন আলেমদের সংবর্ধণা ক্রেস্ট প্রদান করা হয়।

১| সভাপতি, মাহবুব হুসাইন
২| সহ সভাপতি, নাজমুল ইসলাম
৩| সাধারণ সম্পাদক, রাহাতুল ইসলাম