#305F00 Ekushe Journal | ইংল্যাণ্ডের বিপক্ষে রশিদ খানের সেঞ্চুরি

ইংল্যাণ্ডের বিপক্ষে রশিদ খানের সেঞ্চুরি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৮ ২০১৯, ১৯:৪২

একুশে জার্নাল ডেস্ক

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির দেখা পেয়েছেন রশিদ খান! তবে ব্যাটিংয়ে নয়, আফগান রহস্যময়ী এই লেগ স্পিনার সেঞ্চুরির দেখা পেয়েছেন বোলিংয়ে রান দেওয়ার ক্ষেত্রে।

বর্তমান সময়ে বিশ্বে যে কয়েকজন স্পিনার রয়েছেন তাদের মধ্যে রশিদ খানকেই সেরা মনে করেন ক্রিকেট মহল। এই কারণে আইপিএলসহ বিভিন্ন লিগে তার বেশ কদর। কিন্তু বিশ্বকাপে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এই লেগি। ইংল্যান্ডের বিপক্ষে আজ চতুর্থবারের মতো হাত ঘুরেয়ে দিয়েছেন ১১০ রান। তাও আবার ৯ ওভারে। পাননি কোনো উইকেটও।
আর বিশ্বকাপে বোলারদের তালিকায় সবার নিচে রশিদ খান। ৫ ম্যাচে ৪ ইনিংসে বল করে পেয়েছেন মাত্র তিন উইকেট।