#305F00 Ekushe Journal | আশুলিয়ায় ছুরিকাঘাতে নিহত ১

আশুলিয়ায় ছুরিকাঘাতে নিহত ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৮ ২০২০, ১৮:৫২

মো:ইয়াসিন,সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় রহমান মিয়া নামের এক পোল্ট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ মার্চ) ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া এলাকায় এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে।

পুলিশ জানায়, রাতে আশুলিয়ার ঘুঘুদিয়া এলাকার পোল্ট্রি ব্যবসায়ীর সাথে কয়েকজন ব্যক্তির কথা কাটাকাটি হলে এক পর্যায়ে দুর্বৃত্তরা পোল্ট্রি ব্যবসায়ী রহমান মিয়াকে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আলমগির হোসেন জানান,হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে,থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।