#305F00 Ekushe Journal | আশাশুনিতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত 

আশাশুনিতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৩ ২০২০, ১৫:৫৫

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর উদ্দ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন-২০ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনে সেনাবাহিনীর ১০৫ পদাতিক ও ব্রিগেড ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্প পরিচালনা করেন চার্জিং নাইন।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চিকিৎসা ক্যাম্প চলাকালে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা শৃঙ্খলার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে।

৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল ফারহান মনিরের তত্ত্বাবধানে ক্যাম্পে মেজর মশিউর, মেজর আহসান, মেজর সাবের, ক্যাপ্টেন মাহমুদা, ক্যাপ্টেন নওরিন ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিঠুন বিশ্বাষ ২৩৫ জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্প থেকে রোগিদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।