#305F00 Ekushe Journal | আল্লামা আব্দুল কারিম শায়খে কৌড়িয়া রাহ.-এর আরবী জীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২১ ডিসেম্বর

আল্লামা আব্দুল কারিম শায়খে কৌড়িয়া রাহ.-এর আরবী জীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২১ ডিসেম্বর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২০ ২০২১, ০৯:২৯

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আযাদ দ্বীনী এদারায়ে তা’লিম বাংলাদেশ এর সাবেক সভাপতি, আল্লামা হাফিজ আব্দুল কারিম শায়খে কৌড়িয়া রাহ.-এর আরবি জীবনীগ্রন্থের প্রকাশনা উপলক্ষে তাঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আগামী ২১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ইস্ট লন্ডনের এশা’আতুল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদে (16 Ford Square, London E1 2HS) অনুষ্ঠিত হবে।

আল কারিম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সভায় আলোচনা পেশ করবেন গ্রেট ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ ও কমিউনিটি নেতৃবৃন্দ।