#305F00 Ekushe Journal | আলহাজ্ব লুৎফর রহমানের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক প্রকাশ

আলহাজ্ব লুৎফর রহমানের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৪ ২০২০, ০০:৩৭

বাংলাদেশ খেলাফত মজলিস এর সাবেক আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর ছোট ভাই আলহাজ্ব মৌলভী লুৎফর রহমান এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুস ছালাম ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।

শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।