#305F00 Ekushe Journal | আরব আমিরাতের অবৈধ প্রবাসীদের দুঃসংবাদ,ভাড়া বা আশ্রয়দাতার জরিমানা ১ লক্ষ দিরহাম!

আরব আমিরাতের অবৈধ প্রবাসীদের দুঃসংবাদ,ভাড়া বা আশ্রয়দাতার জরিমানা ১ লক্ষ দিরহাম!

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৩ ২০১৯, ০৭:০৯

মাহমুদ আল হাসান আকাশ
আমিরাত থেকে

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এবং সিটিজেনশিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল আমিরাতি নাগরিকদের একটি সতর্ক বার্তা দিয়েছে ।

বিভিন্ন গণমাধ্যমে বড় করে শিরোনাম দিয়ে সতর্ক বার্তা দিয়েছে।

” অবৈধ অনুপ্রবেশকারীদের বা অবৈধ বাসিন্দাদের ভাড়া দেওয়া বা আশ্রয় দেওয়া হলে 100,000 দিরহাম জরিমানা করা হবে।”
সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি “আপনার স্থিতি সংশোধন করে নিজেকে সুরক্ষিত করুন” উদ্যোগটি শেষ হয়েছে ।”
অবৈধ বাসিন্দাদের জন্য তাদের পাঁচমাসের সময় প্রদান করেছিল জরিমানা বা আইনী সমস্যা ছাড়া ভিসা ঠিক করার জন্য বা স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যাওয়ার।এ্যামনেস্টি সময়ের শেষ, সারা দেশে নিবিড় প্রচারণা চালানো হবে এবং বাসিন্দাদের আইন লঙ্ঘনকারীরা কঠোর শাস্তি ভোগ করার ঘোষণা দিয়েছে ।

দুবাই কোম্পানি গুলোকে অবৈধ বা ভিসিট ভিসাধারী কোন লোক কাজে নিয়োগের ও নিষেধাজ্ঞা করেছে।
আইনটি স্পষ্টভাবে উল্লেখ করে যে, সংযুক্ত আরব আমিরাতে ভিসিটরদের কাজ করা নিষিদ্ধ এবং এই ধরনের লোক নিয়োগের জন্য কোম্পানিগুলি নিষিদ্ধ । ভারতীয় একজন অভিযোগ করেছে সে ১০ মাস আগে ভিসিট ভিসায় আসছে।

আসার এক আসার এক মাস পর এক কোম্পানি ২ বছরের ভিসা দেওয়ার কথা বলে পাসপোর্ট নিয়েছে এবং কাজ করছে কিন্তু কোন ভিসা পায় নি।মাসিক ৩৫০০দিরহাম বেতন দেওয়ার কথা বলে ৩০০০ দিরহাম বেতন দিচ্ছে কিন্তু ভিসা না থাকায় কোনো আইনের আশ্রয় নিতে পারছে না। এব্যাপারে সতর্ক করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

“1973 সালের ফেডারেল আইন নং 6 এর প্রবন্ধ ১১ ইমিগ্রেশন এবং বসবাসের বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করে যে “যে বিদেশী ভিজিট ভিসা নিয়ে দেশে কিংবা তার নিজের বেতনে অথবা বিনা বেতনে কোনো কাজ করতে পারবে না”।আইন লঙ্ঘনকারী প্রবাসী আজীবনের জন্য ইউএই এ প্রবেশ নিষিদ্ধ করা হবে এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।

২০০৭ সালের ফেডারেল ডিক্রী আইন নং 7 অনুসারে, কোন কোম্পানি এই আইন লঙ্গন করলে প্রতি কর্মীর জন্য ৫০,০০০ দিরহাম জরিমানা নির্ধারণ করা হয়েছে ।” অপরাধ পুনরাবৃত্তিকরলে জরিমানা পরিমাণ দ্বিগুন করা হবে ।