#305F00 Ekushe Journal | আন্দোলনের অংশ হিসেবে উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রিজভী

আন্দোলনের অংশ হিসেবে উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রিজভী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১১ ২০২০, ১৭:৩৭

বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আন্দোলনের কৌশল হিসেবেই উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

শুক্রবার ২য় দিনের মতো বিএনপির মনোনয়ন ফরম বিতরণ চলছে। এ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন নেতাকর্মী আর সমর্থকরা। আগ্রহী প্রার্থীদের মাঝে বেশ উৎসাহ দেখা গেছে।

এদিকে, ফরম বিতরণ উপলক্ষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, নির্বাচনে বিএনপিরই জয় হবে। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজপথের আন্দোলনে বিএনপি কর্মীদের হয়রানি করছে সরকার। মিথ্যা মামলা দেয়ার অভিযোগ করে তা প্রত্যাহারেরও দাবি জানান তারা।