#305F00 Ekushe Journal | আনোয়ারায় করোনা আক্রান্ত সিইউএফএল কর্মকর্তার মৃত্যু

আনোয়ারায় করোনা আক্রান্ত সিইউএফএল কর্মকর্তার মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০১ ২০২০, ১৭:৩৫

মাহফুজুর রহমান, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি;

আনোয়ারায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ( সিইউএফএল) কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের (৫৬) মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর আড়াই টার দিকে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিইউএফএল আবাসিক কলোনীতে থাকতেন এবং তার গ্রামের বাড়ি বরগুনা জেলা পাথরঘাটা থানার কোড়ালিয়া এলাকায়।

বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ।

জানা গেছে, গত ২৭ জুন নিমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে মোজাম্মেল হক ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি হয়। ওই দিন শেভরন ক্লিনিকে করোনা টেস্টের জন্য তিনি নমুনা দেয়। গত ২৯ জুন দুপুর আড়াইটার দিকে ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১ জুন (বুধবার) সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। মৃতের লাশ নিজ বাড়িতে দাফন করা হয়। বর্তমানে তার পরিবারের অন্য সদস্যরা নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছে।