#305F00 Ekushe Journal | আজ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

আজ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১১ ২০১৯, ০৪:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ।

গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় আজ
সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন। এ সময় রিটার্নিং অফিসারগণ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, একই দিনে স্ব স্ব হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করবে।