#305F00 Ekushe Journal | আজকের প্রজন্মের যুগ্নসম্পাদক এর নানা প্রাক্তন উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে প্রজন্মের শোকবার্তা

আজকের প্রজন্মের যুগ্নসম্পাদক এর নানা প্রাক্তন উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে প্রজন্মের শোকবার্তা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০৫ ২০১৯, ১১:২১

লোকমান হাকিম: আজকের প্রজন্মের যুগ্ন সম্পাদক মোঃ মিজানুর রহমান এর নানা মানিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ভূইয়া( মজিদ মোল্লা) গতকাল ( দুপুর ২:৪৫ টায়) নিজ বাসায় ইন্তেকাল করেন।

তিনি বেশকিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর।তিনি স্ত্রী,তিন মেয়ে ও দুই ছেলে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই মুরব্বীর মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। তাঁর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, উপজেলার স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন আজকের প্রজন্ম পরিবার।