#305F00 Ekushe Journal | আজই পাসপোর্ট ফেরত পেতে পারেন হেফাজত মহাসচিব আল্লামা বাবুনগরী

আজই পাসপোর্ট ফেরত পেতে পারেন হেফাজত মহাসচিব আল্লামা বাবুনগরী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৯ ২০১৯, ০৬:২৫

একুশে জার্নাল ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব আল্লামা শাহ্ আহমদ শফী (দা.বা.) কে ওয়াদা দিয়েছেন

আজ (২৯ জানুয়ারি, ২০১৯, মঙ্গলবার, সকাল ১০ঘটিকায়) হেফাজত ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী (দা.বা.) কে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জায়নুল আবেদীন ফোন করে ওয়াদা দিয়েছেন আজই আল্লামা জুনাইদ বাবুনগরীর পাসপোর্ট প্রদান করা হবে।
হেফাজত আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী সাহেব বাবুনগরীর পাসপোর্ট সংগ্রহ করতে ঢাকাস্থ বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মুফতি নুরুল আমিন সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সাথে যোগাযোগ করে পাসপোর্ট সংগ্রহে দ্রুত ব্যবস্থা গ্রাহণের জন্য নির্দেশ দিয়েছেন।

সূত্র: জামিয়া প্রধানের কার্যালয়