#305F00 Ekushe Journal | আগামীকাল গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আগামীকাল গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৮ ২০১৯, ২১:৫৮

একুশে জার্নাল ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কাল রবিবার সংবাদ সম্মেলনে আসছেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, কাল বিকেল পাঁচটায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।

আজ শনিবার সকালে ফিনল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখান থেকে সৌদি আরব হয়ে ফিনল্যান্ড যান প্রধানমন্ত্রী।