#305F00 Ekushe Journal | অনলাইন প্রেস ইউনিটি ঢাকা মহানগর দক্ষিণ অনুমোদন রাসেল সভাপতি মামুন সাধারণ সম্পাদক

অনলাইন প্রেস ইউনিটি ঢাকা মহানগর দক্ষিণ অনুমোদন রাসেল সভাপতি মামুন সাধারণ সম্পাদক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৪ ২০১৯, ২০:৪০

একুশে জার্নাল ডেস্ক

মিজানুর রশিদ রাসেলকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে অনলাইন প্রেস ইউনিটি ঢাকা মহানগর দক্ষিণের অনুমোদন দিয়েছেন প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন ও মহাসচিব চন্দন সেনগুপ্ত।

১৪ সেপ্টেম্বর ২০১৯ অনুমোদিত এই কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি – মাহমুদ হাসান খাঁন রোমেল – বেস্টনিউজ.কম, সহ সভাপতি – তামজিদুর রহমান ভূইয়া – ডিটিভি বাংলা, জান্নাতুল ফেরদৌস নওমী – বাংলারিপোর্ট, সহ সাধারণ সম্পাদক – মোঃ ফয়সাল রানা – দৈনিক সরেজমিন বার্তা, সাংগঠনিক সম্পাদক – এস এম নিরব – দৈনিক কালের দিগন্ত, সহ সাংগঠনিক সম্পাদক – তানভীর আহমেদ রুপম – বঙ্গকন্ঠ.কম, অর্থ সম্পাদক – ফাহিম সুমন – চ্যানেল জয়. নেট, দপ্তর সম্পাদক – এনামুল হক আরিফ – আনন্দ টিভি, তথ্য ও গবেষণা সম্পাদক – মাঈনউদ্দিন – সময়সংবাদ.কম, মহিলা সম্পাদক – তামান্না সুলতানা তমা – দৈনিক স্বাধীন সংবাদ, সহ মহিলা সম্পাদক – চাঁদনী আক্তার – দৈনিক প্রাণের বাংলাদেশ, কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম আলিফ – বঙ্গকন্ঠ.কম, লুহানুরজ্জামান বসুনিয়া লাম – চ্যানেল জয়.কম ও শ্যামল ইসলাম রাসেল – পিএসএন নিউজ২৪.কম।

আগামী ১ মাসের মধ্যে আড়ম্বরপূর্ণ আয়োজনে নতুন এই কমিটির শপথ ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানান নেতৃবৃন্দ।