#305F00 Ekushe Journal | অতিদরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ সহয়তা করলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি

অতিদরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ সহয়তা করলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০১ ২০২০, ২৩:৪৬

নূরুজ্জামান সরকার নীহার বকুল, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে অতিদরিদ্র জনগোষ্ঠিকে সহায়তা প্রদানের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্য বিতরণ করলেন ১৪৭, ময়মনসিংহ -২ ( ফুলপুর- তারাকান্দা) আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি।

বুধবার বিকাল ৪ ঘটিকার সময় তারাকান্দা থানা প্রাঙ্গণে অতিদরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করে তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ আছে, কেউ খাবার না খেয়ে মরবে না ইনশাল্লাহ। সমাজের বিত্তশালীদের এই চরম দূর্যোগকালিন মূহুর্তে এগিয়ে আসতে হবে। আপনারা সরকারের নির্দেশনা মেনে চলে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখেন, তাহলে দেশ এই বৈশ্বিক মহামারি হতে রক্ষা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের স্বাস্থ্য এবং খাদ্যের নিরাপত্তার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নিতে সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েছেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- তারাকান্দা উপজেলা চেয়ারম্যান, অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা নিবার্হী কর্মকর্তা চিত্রা শিকারি, ভাইস চেয়ারম্যানদ্বয় নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর,সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, সহ-সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ,কে,এম আজহারুল ইসলাম সরকার,শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, নূরুজ্জামান সরকার বকুল,তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল, অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক, আব্দুল মান্নান,যুগ্ম-আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী, ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক,হযরত আলী তুষার,ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাযহারুল,সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস ও আওয়ামীলীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খাদ্য সাহায্য নিতে আসা অতিদরিদ্র জনগোষ্ঠির লোকজন সহয়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসাথে তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।