#305F00 Ekushe Journal | সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৬ ২০২৪, ২৩:০৮

ইউকেভিত্তিক চ্যারিটি সংস্থা সিম্পল রিজনের উদ্যোগে ১৬ ডিসেম্বর (সোমবার) সিলেট নগরীর আখালিয়া ক্বারীপাড়াস্থ বিএএসবি কমপ্লেক্স (সিলেট দাওয়াহ সেন্টার)-এ ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আর রশীদ ইসলামিক ইন্সটিটিউটের পরিচালক মাওলানা সাদিকুর রহমান, এডভোকেট শামীম কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিএএসবি কমপ্লেক্সের দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম বিন নুর, ইব্রাহীম সবুজ ও জাহাঙ্গীর রায়হান প্রমুখ।

এই ক্যাম্পে বিভিন্ন বয়সের ২৪ জন শিশুকে বিনামূল্যে সুন্নাতে খতনা করানো হয়। প্রত্যেক শিশুকে উপহার হিসেবে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধ, লুঙ্গি, বই, জুস এবং কেক।

এই মানবিক কার্যক্রমের সফল বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, সিম্পল রিজন চ্যারিটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।