#305F00 Ekushe Journal | বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়িতে শীতবস্ত্র বিতরণ

বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়িতে শীতবস্ত্র বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৫ ২০২৫, ১৯:০৮

বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি, বড়ডলু মোহাম্মদিয়া মাদ্রাসার শতাধিক শীতার্ত শিক্ষার্থী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

৫ জানুয়ারী (রবিবার) বেলা ১১টায় মাদ্রাসা মাঠে বিতরনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মৌওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসুম, গাড়িটানা কারিমিয়া মাদ্রাসার নির্বাহি পরিচালক কাজী শহিদুল্লাহ ওয়াহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ কর্মসূচির আওতায় বড়ডলু মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা ক্বারী আব্দুল ওয়াহেদ বলেন প্রতিষ্ঠার শুরু থেকেই মাদ্রাসাটি শিক্ষা, দাওয়াহ এবং মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব হিসেবে মনে করে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই দায়িত্ববোধেরই একটি বাস্তব উদাহরণ। শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এবং সমাজের সকলকে এ ধরনের মানবিক উদ্যোগে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এধরণের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।